দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বর্ণ ও রুপার বাজারে আজ কী ঘটছে? দাম কি বাড়ল, নাকি কমল—নতুন দর নিয়ে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। বিশেষ করে যারা গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের নজর এখন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুসের সর্বশেষ মূল্য তালিকায়।
২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত? রুপার গহনা কিনতে আজ কত টাকা গুনতে হবে? বাজারের সর্বশেষ দর ও গুরুত্বপূর্ণ সব তথ্য জানাব এই প্রতিবেদনে। তাই গহনা কেনার আগে জেনে নিন আজকের স্বর্ণ ও রুপার হালনাগাদ দাম।
দেশের বাজারে সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দরেই বিক্রি হবে মূল্যবান এই ধাতু।
আজ স্বর্ণের ভরি কত
মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান করলেন ভারতীয় দম্পতিমন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান করলেন ভারতীয় দম্পতি নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা এবং ২১ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
আজ রুপার ভরি কত
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও পরিবর্তন করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম পড়বে ২৬০ টাকা এবং ২১ ক্যারেট ২৫০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা।
ডিজাইনে দিতে হবে মজুরি
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সেইসঙ্গে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এমজে